leadnewsসারা দেশ

বাউফলে জাতীয় ভোটার দিবস পালিত

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে-এই শ্লোগান কে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসা মোঃ আমিনুল ইসলাম,উপজেলা প্রকোশলী শ্যামল কুমার গাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহীন শরিফ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন ও সুপারভাইজার মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানে ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশ নেয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগন উপস্থিত ছিলেন।