মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা EFT তে প্রদানের জন্য এমপিও শীটে বিভিন্ন সংশোধনী অনলাইনে সম্পন্ন করার দাবি বিএমজিটিএ’র।

বিশেষ প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা EFT তে প্রদানের জন্য এমপিও শীটে বিভিন্ন সংশোধনী অনলাইনে সম্পন্ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।
আজ ১ আগষ্ট শনিবার বিকেলে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ এলিন তালুকদার। এ সময়ে বক্তারা বলেন মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা EFT তে প্রদানের লক্ষ্যে এমপিও শীটে বিভিন্ন সংশোধনী প্রয়োজন রয়েছে। এ বিষয়ে অধিদপ্তর চিঠি দিয়েছে। উক্ত সংশোধনী অধিদপ্তরের হাটকপি না দিয়ে শুধু মাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে সংশোধন করা হলে অনেক শিক্ষক হয়রানি মুক্ত হবে। তাই সংগঠন থেকে সংশোধনী অনলাইনে সম্পন্ন করার দাবি জানান বক্তারা।
তাছাড়া দাখিল ও সমমানের সার্টিফিকেট ইংরেজি ভাষার তৈরি করা নির্দেশনা দেয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক। অনেকের চাকরি প্রায় শেষ পর্যায়ে এসে নতুন করে সার্টিফিকেট ইংরেজি করা তাদের জন্য খুবই কষ্ট ও সময়ের ব্যাপার। এবং কোন ভুলের জন্য সার্টিফিকেট ইংরেজি করতে হবে তার সঠিক নির্দেশনায় নেই ঐ বিজ্ঞপ্তিতে যার ফলে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়ার জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয় আলোচনা সভা থেকে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুর, সহ সভাপতি আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আরমান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,সহ দপ্তর দেলোয়ার হোসেন প্রমুখ।