মাদরাসা সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এবং সিলেট বিভাগীয় শিক্ষক সম্মেলন
মাদরাসা সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এবং সিলেট বিভাগীয় শিক্ষক সম্মেলন বাস্তবায়ন করার জন্য ১৫/১২/১৭ শুক্রবার সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌর ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে শিক্ষক সম্মেলন অনুষ্টিত হয়। উক্ত সম্মেলনে জেলা সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় সদস্য জনাব ফারুক রসিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক জনাব দুলাল মিয়া,প্রধান বক্তা ছিলেন আব্দুল আহাদ সিদ্দিক,বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী – কেন্দ্রীয় কমিটি, আলি নুর হোসেন – জনসংযোগ সম্পাদক – কেন্দ্রীয় কমিটি, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার – কেন্দ্রীয় কমিটি, বাবু রজত কান্তি দাস- সিনিয়র সদস্য – কেন্দ্রীয় কমিটি,অতিথি ছিলেন সিলেট জেলা সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম ও জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মুহাম্মদ জাফর আলি। উক্ত সম্মেলনে সুনামগঞ্জ জেলার সমস্থ মাদরাসা সমূহের জেনারেল শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
