সিসি ক্যামেরার আওতায় রামপুরা ট্রাফিক জোন
ডেমরা নিউজঃ
“ডিজিটাল বাংলাদেশ” গড়ার প্রত্যয়কে সামনে রেখে রামপুরা ট্রাফিক জোনকে সিসি ক্যামেরার আওতায় এনে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। বর্তমান পদোন্নতীপ্রাপ্ত এডিসি এ.এস.এম.মুক্তারুজ্জামানের উদ্যোগে ও এডিসি(মতিঝিল) নাজমুন নাহারের সঞ্চালনায় মঙ্গলবার দুপুরে রামপুরা সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করেন ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি (প্রশাসন) সাইদুল ইসলাম- পিপিএম, এসি (সবুজবাগ) মো. রাকিবুল হাসান, এসি ট্রাফিক (ডেমরা) আলী আকবর শরীফ, টিআই মোস্তাফিজুর রহমান (মতিঝিল), “নিরাপদ সড়ক চাই” এর কার্যকরি সদস্য কামাল হোসেন খান, রামপুরা ট্রাফিক জোনের টিআই মো. মনির হোসেন, টিআই বিপ্লব ভৌমিক, টিআই নুরুন্নবী সরকারসহ অন্যান্য ট্রাফিক কমকর্তারা।
বক্তব্যে টিআই বিপ্লব ভৌমিক বলেন, বাংলাদেশে এই প্রথম রামপুরা ট্রাফিক জোনের স্ব উদ্যোগে এ জোনকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করে জনগনকে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সিসি ক্যামেরার সুফল সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উদ্বোধক ড.এ এইচ এম কামরুজ্জামান।
তিনি বলেন, সড়ক দূর্ঘটনা এড়াতে, সড়কে নিরাপদ চলাচলে মনিটরিং ও নানা অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সিসি ক্যামারার এ ডিজিটাল ব্যবস্থপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে রামপুরা ট্রাফিক জোনের এ ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার বাস্তবায়নকে সাধুবাদ জানান ট্রাফিক পূর্ব বিভাগ।
