leadnewsরাজধানী

আন্তর্জাতিক বানিজ্য মেলা হতে ভূয়া ডিবি পুলিশ আটক ।

ডেমরা নিউজঃ আন্তর্জাতিক বানিজ্য মেলা হতে ভুয়া ডিবি পুলিশ আটক করা হয়েছে । মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মোঃ সজীব (২২) নামে এক ভূয়া ডিবি পুলিশ আটক করা হয় ।
বানিজ্য মেলায় কর্মরত ট্রাফিকের পশ্চিম বিভাগের টিআই বিপ্লব ভৌমিক জানায়, মেলা থেকে বেড়িয়ে যাওয়ার সময় মোঃ ইকবাল হোসেন ও মোঃ বাবুল হোসেনের গতিরোধ করে অবৈধ মালামাল আছে বলে দেহ তল্লাশি চালায় ডিবি পুলিশ পরিচয়ে মোঃ সজীব ও আরো তিনজন । এসময়ে তল্লাশির নামে তাদের তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ।

খবর পেয়ে আমি ও সার্জেন্ট মোঃ আলীকে নিয়ে ভূয়া ডিবি পুলিশ মোঃ সজীবকে আটক করি এবং বাকি দুই জন পালিয়ে যায় । পরে সজীবকে স্থানীয় থানার এসআই নুরুল হোসেন এর কাছে তুলে দেই।

আটককৃত মোঃ সজীব আগারগাও বিএনপি বস্তি তে বসবাসরত মোঃ সাত্তারের ছেলে ।