যাত্রাবাড়ীতে শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
ডেমরা নিউজঃ: যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকারের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান মোল্লা সজল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুররহমান মোল্লা বাবুল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান শ্যামল ।
