leadnewsজাতীয়স্বাস্থ্য

করোনা ভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৮০ জনে। এছাড়া নতুন করে এক হাজার ৯০৮ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে চার লাখ ৬০ হাজার ৬১৯ জনে। আর সুস্থ হয়ে ওঠার সংখ্যা পৌনে চার লাখ পার হয়েছে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাসংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।