leadnewsরাজনীতি

সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর আর নেই

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে চলতি মাসের ২ তারিখে করোনাভাইরাসে আক্রান্ত বিএসএমএমইউতে ভর্তি হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গীর। এর মধ্যে তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার পরিববর্তন হয়নি।

আজ বিকালে হঠাৎ তার অবস্থা অবনতি হেেল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে পটুয়াখালী নিজ বাড়িতে দাফন করা হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের বর্ষীয়ান এই রাজনীতিক আশির দশকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আওয়ামী লীগের ৯৬ মেয়াদের সরকারের সময় তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দয়িত্বে ছিলেন।