leadnewsডেমরা

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন:স্বামী গ্রেফতার

ডেমরানিউজ:ডেমরায় কহিনুর বেগম (৪০) নামে নাকে গৃহবধূ তার স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কহিনুর বৃহস্পতিবার সকালে ডেমরা থানায় তার স্বামী মো. বাবুলের (৪৫) বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে পুলিশ যৌতুকলোভী বাবুলকে ওই দিনই গ্রেফতার আদালতে পাঠায়। বাবুল লক্ষীপুরের সদর থানার টামটা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ডেমরার রাজাখালী এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই রকিবুল হাসান বলেন, গত ১৯ বছর আগে বাবুলের সঙ্গে বিয়ে হয় ডেমরার রাজাখালী এলাকার মৃত মোতাহার হোসেনের মেয়ে কহিরনুর বেগমের সঙ্গে। শান্ত (১৮) ও লিমা (৭) নামে তাদের সংসারে দুইটি ছেলে-মেয়ে রয়েছে। এদিকে গত ৫ বছর ধরে বাবুল ১ লক্ষ টাকা যৌতুক হিসেবে তার স্ত্রীর কাছে দাবি জানিয়ে প্রায়ই তাকে শারিরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত ৬ জানুয়ারী বুধবার সকালেও একই দাবি করেন বাবুল। এ সময় প্রিত্রালয় থেকে ১ লক্ষ টাকা আনার কথা অস্বীকার করায় বাবুল কহিনুরকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করেন।