কোনাপাড়া দি ইসলামিয়া জেনারেল হাসপাতালকে ২ লক্ষ টাকা জরিমানা ।
নিজস্ব প্রতিবেদক: ডেমরায় র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেসরকারি হাসপাতালে পরিচালনা পর্ষদকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার ডেমরার কোনাপাড়া এলাকায় অবস্থিত দি ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদকে এ জরিমানা করা হয় ।
এ সময়ে হাসপাতালে ভুয়া চিকিৎসক,মেয়াদোত্তীর্ন ঔষধ রাখা এবং অদক্ষ নার্স দ্বারা এসব প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার নামে মানুষ কে ধোকা দেয়ার কারনে র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান দি ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালকে জরিমানা করেন ।
এছাড়া এলাকার বেসরকারী হাসপাতাল মাতুয়াইলের ফ্রেন্ডশীপ হাসপাতালকে সাড়ে চার লক্ষ টাকা,এভারগ্রীন হাসপাতালকে দুই লক্ষ টাকা জরিমানা এবং সীল্ডগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এর নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযানে অংশ গ্রহণ করেন ।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেণ র্যাবের এক কর্মকর্তা।

