Uncategorized

ডেমরায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

 

মোঃ হারুন-অর-রশিদঃ ডেমরায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডেমরা থানা অনৈসলামিক কার্যকলাপ কমিটির আয়োজনে নান্নূ মুন্সী জামিয়া কারিমিয়া উলূম মাদরাসায় এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ডেমরা থানা অনৈসলামিক কার্যকলাপ কমিটি আমির মুফতী তাইজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অটোর্কিসা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোঃ কাওছার আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনৈসলামিক কার্যকলাপ কমিটির আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নূ মুন্সী। এসময় ডেমরা থানার অনৈসলামিক কার্যকলাপ কমিটির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Writers often write on paper online need to revise pieces three, four, or many more times before it can become just right