leadnewsঅপরাধ

ডেমরায় বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ॥ গ্রেফতার ১

মোঃ হাবিবুর রহমান হাবিব: ডেমরায় বিয়ের প্রলোভনে ১৪ বছরের এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার দিবাগত রাতে অভিযুক্ত মো. পাভেল মৃধা’র (২১) বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ ডেমরার মধুবাগ এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠায়। পাভেল ওই এলাকার বাবুলের বাড়ীর ভাড়াটিয়া ও মুন্সিগঞ্জের টংগীবাড়ী থানার মো. উজ্জল মৃধার ছেলে। এদিকে ধর্ষণ পরীক্ষার জন মেয়েটিকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. সেলিম মিয়া বলেন, মেয়েটি ডেমরার কোনাপাড়া মধুবাগ এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রতিনিয়ত পাভেল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বিষয়টি মেয়ের বাবা পাভেলের বাবাকে জানালে তারা এ বিষয়ে কোন কর্নপাত করেনি। এদিকে গত ১০ আগস্ট রাতে মেয়েটির বাবা কাজে বাইরে থাকায় সুযোগ বুঝে পাভেল ঘরে ঢুকে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।