leadnewsডেমরা

ডেমরায় প্রবাসীর স্ত্রী-সন্তান নির্যাতন: শ্বাশুরী-ননাশ গ্রেফতার

ডেমরা নিউজ: ডেমরায় নাজমা ইয়াসমিন (২৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী তার শ্বাশুরী-ননাশের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় নাজমার ৭ বছরের মেয়ে ও ৭ মাসের কোলের শিশু সন্তানকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই গৃহবধূর ননাশ মারজানা রহমান মুন্নি (৪০) ও তার শ্বাশুরী বিলকিস বেগমকে (৫০) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডেমরা থানা পুলিশ তাদের আদালতে পাঠালে ওই দিন বিকালে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। সোমবার দিবাগত রাতে ডেমরার বাদশা মিয়া রোড এলাকার ৪ নং গলির আলী মোয়াজ্জেমের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বিলকিস বেগম আলী মোয়াজ্জেমের স্ত্রী ও মুন্নি তার মেয়ে। এ বিষয়ে ভুক্তভোগী ইয়াসমিন গত (৫ সেপ্টেম্বর) রোববার রাতে ডেমরা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় ননাশ মুন্নির ছেলে অভিযুক্ত তুষার রহমান (২৪) পলাতক রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ইয়াসমিন ও ডেমরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ বছর আগে মুন্নির ছোট ভাই আব্দুল বাছেদের (৩২) সঙ্গে বিয়ে হয় ইয়াসমিনের। গত ৪ বছর আগে মুন্নি তার স্বামীকে ছেড়ে ছেলে তুষারসহ বাবার বাড়ীতে চলে আসে। এদিকে গত ১ বছর আগে বাছেদ সৌদি আরবে চলে যায়। তারপর থেকেই শারিরিক ও মানসিক নির্যাতন চালিয়ে ইয়াসমিনকে তার ২ সন্তাসহ বাড়ী থেকে বের করে দিতে চায় মুন্নি ও তার মা। গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকেও ঘরে এসে মুন্নি, তুষার ও বিলকিস বেগম ইয়াসমিন ও তার মেয়েকে এলাপাথারি মারধর করে। এসয় ছোট শিশুটিকেও কোল থেকে ফেলে দেওয়া হয়। পরে ইয়াসমিনের ডাক চিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ইয়াসমিনের মেয়েকেও আসামিরা মারধর করে। মেয়েটির ঠোটে চারটি সিলি লাগে।