বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ ডেমরা থানার উদ্যোগে ইফতার মাহফিল
ডেমরা নিউজ:বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ ডেমরা থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টায় ডেমরার স্টাফ কোয়ার্টার ব্রীজ সংলগ্ন লাল বিল্ডিং এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল চৌধুরীর সঞ্চালনায় ও ডেমরা থানা সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তরীকুল ইসলাম,আলহাজ্ব আব্দুল বারীক মজুমদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল দত্ত, ডেমরা থানার সাধারণ সম্পাদক এম.ডি. কামরুজ্জামান খান, মোঃ লতিফ খান, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারনে তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি বলে জানিয়েছে আয়োজক কমিটি।
