‘দেশের প্রতিটি মানুষের ঘরে স্বাধীনতার সুফল পৌঁছানোই আমাদের লক্ষ্য’
রবিবার ১২১, ১২২, ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সসমূহের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ যেন কখনো সেবা থেকে বঞ্চিত না হয়।
প্রজাতন্ত্রের নবীন কর্মচারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা অল্প সংখ্যক ভাগ্যবান ব্যক্তি দেশ সেবার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে কাজের মধ্য দিয়ে আপনারা যে জ্ঞান লাভ করবেন সেটাই আগামী দিনে যখন উচ্চ পর্যায়ে যাবেন, বাস্তবায়ন করার সুযোগ পাবেন। বাংলাদেশকে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়নে মূল কারিগর আপনারাই হবেন। কাজেই এখন থেকে আপনাদের সেভাবে কাজ করতে হবে। ’
বিসিএস প্রশাসন একাডেমি প্রান্ত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিন।
