leadnewsঅপরাধ

সানারপাড় এলাকা হতে ৪০৫১ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ডেমরা নিউজ: নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা হতে ৪০৫১ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ০৪ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১২,১৫,৩০০/- (বারো লক্ষ পনের হাজার তিনশত) টাকা মূল্যের ৪,০৫১ (চার হাজার একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হিরো আলম @ হিরো মন্ডল (৪০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১৫,০০০/- (পনের হাজার) টাকা উদ্ধার করা হয়।