leadnewsডেমরারাজধানী

ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি এবং নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ।

ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি এবং সন্ত্রাস, নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (১৮-জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর সার্বিক তত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ হতে ডেমরার ষ্টাফ কোয়ার্টার হতে সন্ত্রাস,নৈরাজ্য, চাঁদাবাজ,গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্টাফ কোয়ার্টারের আন্ডার পাশের নিচে এসে শেষ করেন।

এ সময় এক পথ সভায় থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান বলেন বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা জুলুম, হত্যা,নির্যাতন,ধর্ষন,সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন কতৃক গুলি করে ছাত্র জনতা হত্যা করার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই হত্যার বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্হা এই অন্তর্বতীনকালীন সরকারকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি আওয়ামী অনুপ্রবেশ কারীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস,চাঁদাবাজী, নৈরাজ্য হুমকি, মাদক সহ অবৈধ ব্যবসা করছে এবং হুন্ডা মহোরা দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মোঃ মনির হোসেন খান,মোঃ আওলাদ হোসেন,,৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃদুলাল ভুইঁয়া,৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানার যুবনেতা ডাঃ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান,মোঃরাসেল খান রাকিব,,,ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক,শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম,কৃষক দলের আহবায়ক মোঃ শ্যামল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।