রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া,আলোচনা সভা ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত ॥
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সংলগ্ন বালুর মাঠে এ সভা ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন দেশ বরেণ্য আলেম আল্লামা হাবিবুর রজমান যুক্তিবাদী। হাজার হাজার নেতাকর্মীর সমাগমে শোক সভাটি জনসমুদ্রে পরিণত হয়। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাই ভুইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ Ñ ৪ আসনের সংসদ সদস্য এ,কে,এম শামীম ওসমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার খালেদা বেগম,বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি পরিষদের সদস্য ব্যারিস্টার মোঃ শামিম আজিজ, মেজর (অবঃ ) মশিউর রহমান বাবুল ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মোশারফ হাসান বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু,মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, কৃষক লীগের সভাপতি আরাফত আলী, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস সোহেব আহমেদ সোহাগ, মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, যুবলীগ নেতা আব্দুল আউয়াল, ফারুক হাসান, হাজী ইয়ার হোসেন,আব্দুল মতিন মেম্বার, মাসুম মিয়া, প্রমুখ।
