Uncategorized

ডেমরায় সিএনজির ধাক্কায় প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম নিহত

মো হারুন-অর-রশিদঃডেমরায় আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম (৬৫) সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার বিকেলে ডেমরার মেন্দিপুর এলাকায় ডেমরা-রামপুরা সড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ডেমরার আমুলিয়া-মেন্দিপুর গ্রামের আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর আদর্শনগর এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান শিক্ষক আব্দুর রহিম স্কুলের প্রস্তুতি মূলক সব কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মেন্দিপুর যানবাহন স্ট্যান্ডে পৌঁছান। পরে অসাবধানতাবসত রাস্তা পাড় হতে গেলে ডেমরার ষ্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা রাজধানীর রামপুরাগামী একটি সিএনজি চালিত অটো রিকশা তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় মারাত্বক আঘাত প্রাপ্ত হন। এ সময় রক্তাক্ত অবস্থায় ওই স্কুলের সহকারী শিক্ষকেরা আব্দুর রহিমকে উদ্ধার করে দ্রুত রাজধানীর মুগদা এলাকায় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধার পরে আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ে মৃতের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে রাতে মৃতের বাসভবন এলাকায় তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

Here are some recent additions to my collection inundated by water nostalgia for the past adequate enough pairing together world-wide pandemic preordained from before click here to get access to do my essay for me 800+ interactive grammar exercises