leadnewsঅপরাধ

রূপগঞ্জে বটি দিয়ে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রহিজউদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রহিজউদ্দিন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।

আহতের স্ত্রী রাহেলা জানান, তার মোসলেমা বেগম দীর্ঘদিন ধরে তাদের জমিতে ময়লা আবর্জনা ফেলে আসছে। বেশ কয়েকবার মোসলেমা বেগমকে নিষেধ করলে তিনি তাদের কথা শুনেননি। মঙ্গলবার দুপুরে তার স্বামী রহিজউদ্দিন তার বোন মোসলেমাকে তার জমিতে ময়লা ফেলতে নিষেধ করেন। ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করায় বোন মোসলেমা ও ভাগনী মুন্নি ক্ষিপ্ত হয়ে রহিজউদ্দিনকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বোন ও ভাগনি পালিয়ে যান। পরে স্থানীয়রা রহিজউদ্দিনকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।