leadnewsডেমরাশিক্ষা

মাতুয়াইলের রামপুরা ট্রাফিক জোনের সভা ও ভিডিও চিত্র প্রদর্শন

বিশেষ প্রতিনিধিঃ নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে রাজধানীর মাতুয়াইলের চার শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনমূলক সভা ও ভিডিও চিত্র প্রদর্শন করেছে রামপুরা ট্রাফিক জোন। শনিবার সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত মাতুয়াইল দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,মিছবাহুল উম্মাহ মডেল মাদরাসা,সুপ্ত প্রতিভা আইডিয়াল স্কুল ও ডগাইর সৃজনশীল হাই স্কুলে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিএমপি’র ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমূন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোছাঃ লুবনা মোস্তফা, ডেমরা থানা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম,এ সিদ্দিক মিয়া,নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ কামাল হোসেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মিছবাহুল উম্মাহ মডেল মাদরাসার পরিচালক আলহাজ্ব মাও মোঃ আব্দুর রহমান,প্রিন্সিপাল মাও মোজ্জাম্মিল হক,ভাইস-প্রিন্সিপাল মাও আবু সায়েম মোহাঃ ফোরকান,হাফেজ মোঃ নাসিরউদ্দিন মোঃ শামসুজ্জামান মন্টু মোল্লা.সুপ্ত প্রতিভা আইডিয়াল স্কুলের প্রদান শিক্ষক মোঃ আব্দুস সালাম,মোঃ আবু সাইদ,এ্যাড, ইউনুস আহম্মেদ,ডগাইর সৃজনশীল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সুমন মিয়াসহ চার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শতশত শিক্ষার্থীবৃন্দ। সভায় এডিসি নাজমূন নাহার বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। আজকের শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভুমিকা রাখবে। তিনি আরও বলেন নিজেকে একজন সফল ও সার্থক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে কঠোরভাবে অনুশীলন চালিয়ে যেতে হবে। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোছাঃ লুবনা মোস্তফা বলেন নিরাপদ সড়ক গঠন ও জনসাধারনের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামপুরা ট্রাফিক জোন ধারাবাহিক ভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের মাধ্যমে জনসাধারন ট্রাফিক আইন বিষয়ে ব্যাপক জ্ঞান লাভ করতে পারছে। যা চলার পথে প্রতিটি মূহুর্তে কাজে লাগবে। টিআই বিপ্লর ভৌমিক বলেন জনসাধারনকে সচেতন করতে রামপুরা ট্রাফিক জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।