সিদ্ধিরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রকাশ সরকার সুমন: সিদ্ধিরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে এসএসসি পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ আরিফুল হক হাসান। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএনডি সেচ উপ-বিভাগ,বাপাউবো এর উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মুইনুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ হাবিবুল্লাহ (হবুল),হাজী মোঃ আলী আকবর, মোঃ জাহাঙ্গীর ইসলাম, মোঃ হারুন-অর রশিদ,মোঃ আলী হোসেন প্রমূখ। বক্তারা বলেন শিক্ষার্থীদের মাঝে সু-শিক্ষা ও জ্ঞান বিস্তারে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে পরিশ্রম করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীরাও অত্র বিদ্যালয়ের সুনাম ও নিজেদের উজ্জল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মনোযোগের সহিত পড়াশুনা চালিয়ে আসছে। আমরা আশা করছি প্রতিবারের মতো এবারেও এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে। পরিশেষে বক্তরা পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করে সকলের হাতে একটি করে ফাইল তুলে দেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমত উল্লাহ খানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
