leadnewsডেমরা

ডেমরায় শ্যামা পূঁজা অনুষ্ঠিত

ডেমরা প্রতিনিধিঃ
ডেমরায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূঁজা অনুষ্ঠিত হয়েছে। পাড়াডগার শ্মশান মন্দির কমিটির আয়োজনে রবিবার কোনাপাড়ায় মন্দির প্রাঙ্গণে পূঁজা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রদীপ প্রজ্জলন ও পূঁজা অর্চনার মধ্য দিয়ে জগৎ-সংসারের মঙ্গল ও শান্তি কামনায় ভক্তরা শ্যামা মায়ের নিকট মনের আকুতি ব্যক্ত করেন।
পাড়াডগার শ্মশান মন্দির কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪নং ওয়ার্ড কান্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা।
আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক এডঃ স্বপন চন্দ্র মন্ডল, সিনিয়র সহ-সভাপতি বিজয় চন্দ্র দাস, সহ-সভাপতি ধনঞ্জয় সরকার সহ শত শত ভক্তবৃন্দ।
এছাড়াও একই দিনে ডেমরার আট পূঁজা মন্ডপে শ্যামা পূঁজা অনুষ্ঠিত হয়েছে।