leadnewsঅপরাধডেমরা

ডেমরায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেফতার

ডেমরা নিউজঃডেমরায় ১১ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় মো. আরিফ রহমান (৪০) নামে সাজাপ্রাপ্ত এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে শনিবার বিকালে ডেমরার পূর্ব বক্সনগর পিংকি ভিলা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। তিনি ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দীকি।

ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই মো. বজলুর রহমান বলেন, গ্রেফতার আরিফ রহমান এক ব্যবসায়ীকে মালামালের টাকা পরিশোধ বাবদ ৫ লক্ষ ও ৬ লক্ষ টাকার দু’টি চেক প্রদান করেন। পরে ওই চেকের টাকা যথাসময়ে পরিশোধ না করায় ২০১৭ সালে আরিফের বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনার মামলা করেন ওই ব্যবসায়ী। মামলা চলাকালীন সময়ে দোষী সাব্যস্ত হওয়ায় গত বছর আদালত আরিফের বিরুদ্ধে কারাদন্ডাদেশসহ ১১ টাকা পরিশোধের নির্দেশ দেন। তবে রায়ের পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।