ডেমরায় মহান বিজয় দিবস উপলক্ষে গরীব অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত
শহীদুল্লাহ গাজী : ডেমরায় হাজী নগর এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে হলি এইড হসপিটাল লিঃ এর আয়োজনে , শুক্রবার সকাল থেকে সন্ধা পর্ষন্ত ৬০০০ (ছয়) হাজার গরীব অসহায় রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে। হলি এইড হাসপিটাল এর চেয়ারম্যান ডাক্তার এ এইচ এম খাইরুল ইমাম এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন ডেমরা থানার ভারপ্রাপÍ কর্ম-কর্তা মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ,বিশেষ অতিথি ছিলেন ডেমরা রামপুরা জোনের টি আই মো.সাইফুল ইসলাম ,ডা.শারমিন আক্তার লিজা ,ডা. মো. নুরুজ্জামান,ডা. মো. জাকিন হোসেন,ডা.মো.তারিকুল ইসলাম ডা.ফাজানা আইরিন সহ আরো অনেকে
এই বিষয় জানতে চাইলে হলি এইড হসপিটাল এর চেয়ারম্যান ডাক্তার এ এইচ এম খাইরুল ইমাম বলেন ডাক্তারী পেশা একটি সেবা মুলুক পেশা এই পেশায় আমরা যারা রয়েছি সবাই যদি বিশেষ বিশেষ দিনে গরীব অসহায় মানুষের পাশে দাড়াঁতে পারি তাহলে গরীম মানুষেরা সঠিক চিকিৎসা পেয়ে সুস্থথ থাকবে বলে আমি মনে করি।
