Uncategorized

ঈদের দিনেও বৃষ্টি হতে পারে

সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল গোমড়া ভাব। হঠাৎ চারপাশে বজ্রপাতের শব্দ। বেলা গড়াতেই অঝোর ধারায় নামে বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর অনেক রাস্তায় জমেছে পানি।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে বেকায়দায় পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে রওয়ানা দেয়ার পর পড়েছেন ভোগান্তিতে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন গরু ব্যবসায়ীরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া বৃষ্টি আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। ঈদের দিনেও বাগড়া দিতে পারে বৃষ্টি। ওই দিন সকালের দিকে একটু কম থাকলেও বিকালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রাজধানীতে গত ছয় ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত কয়েকদিন চলবে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ বলেন, আগামী শনিবার ঈদের দিন বৃষ্টি থাকবে। তবে সকালের দিকে কম থাকলেও বিকালে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজ থেকে আগামী ৩ তারিখ পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাত থাকবে। ৩ তারিখ থেকে কমে যাবে। তবে দেশের দক্ষিণঞ্চল খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। ঢাকা ও উত্তরাঞ্চলে সেই তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল নয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আমাদের প্রতিনিধি সদরঘাট থেকে জানিয়েছেন, বৃষ্টি মাথায় করে মানুষ লঞ্চে উঠছে। বৃষ্টির মধ্যে অনেককে লঞ্চের ছাদে দেখা গেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে যাত্রীরা বৃষ্টি মাথায় নিয়েই বাড়ির পথে রওয়ানা করছেন।

England was a strong, united nation under a popular http://justdomyhomework.com monarch, nationalism