Uncategorized

চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি মিশা, সম্পাদক জায়েদ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জায়েদ খান। দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন মিশা-জায়েদ।

২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। অপরদিকে ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসানের বক্সে পড়েছে ১৪৫ ভোট।

এদিকে সহ-সভাপতি পদে রিয়াজ ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে নাদির খান পেয়েছেন ২৬৫ ভোট। কার্যনির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তার মোট ভোট ৩৬১।

কার্যনির্বাহী পরিষদের মধ্যে নির্বাচিত বাকিরা হচ্ছেন-সুশান্ত (৩৪২ ভোট), আলীরাজ (৩০৩ ভোট), মৌসুমী (৩৪৯ ভোট), সুব্রত (৩১০ ভোট), আরমান (২৬৫), রোজিনা (৩৪৪ ভোট), অঞ্জনা ( ৩২২ ভোট), পূর্ণিমা (২৮২ ভোট), ইমন (২৬২ ভোট), জাকির হোসেন (১৯০ ভোট), পপি (৩০২ ভোট), ফেরদৌস (২৬১ ভোট), নাসরিন (২৬৮ ভোট), জেসমিন (৩২৬ ভোট), কমল (২৪২ ভোট) এবং জ্যাকি আলমগীর (২৯৫ ভোট)।

২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চিত্রনির্মাতা মনতাজুর রহমান আকবর। ৬২৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৯টা থেকে এফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টায় পর্যন্ত। এরপর গণনা শেষে গভীর রাতে নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করা হয়।

 

Idiomatic expressions of every kind in englsh http://overnightessay.co.uk/ write essay for me are rapidly changing