ডেমরায় ঋনগ্রস্থ ব্যক্তির আতœহত্যা
ডেমরা নিউজ
ডেমরায় আবদুল হান্নান (৪০) নামে ঋণগ্রস্থ কাঁচামালের এক ব্যবসায়ী বিষপান করে আতœহত্যা করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১ টায় ডেমরা থানায় মৃতের স্ত্রী উম্মে কুলসুম একটি অপমত্যু মামলা দাযের করেন। মৃত হান্নান সারুলিয়া টেংরা আলেপ খান রোডের মৃত হাজী আকবর আলীর ছেলে। তিনি সারুলিয়া বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
মৃতের স্ত্রীর বরাত দিয়ে ডেমরা থানার এসআই সাইদুর জানায়, মৃত হান্নান তার ব্যবসার পাশাপাশি এলাকার ক্লাবঘরসহ বিভিন্ন জুয়ার স্পটে প্রতিনিয়ত জুয়া খেলতেন। খেলায় হারতে হারতে এক পর্যায়ে তিনি প্রায় ২০ লক্ষ টাকার ঋনে পড়ে যান। এদিকে পাওনাদারদের তাগাদা ও পরিবারের লোকজনের বকাঝকায় বেশিরভাগ সময় পালিয়ে বেরাতেন হান্নান। এ ঘটনায় ঋণের দায়ভার সহ্য করতে না পেড়ে হান্নান গত বৃহস্পতিবার বিকালে বিষপান করে বাড়িতে এসে তার স্ত্রীকে এ ঘটনা খুলে বলেন। এদিকে হান্নানের বড় ভাই ও পরিবারের লোকজন গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনগত রাতে তার মৃত্যু হয়।
