leadnewsডেমরা

ডেমরায় কয়েল কারখানায় বিস্ফোরণ।

ডেমরায় মশার কয়েল কারখানার মোটর বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা শ্রমিকরা হলেন মো. ফরিদ মিয়া (২৫) ও বোরহান উদ্দিন (১৮)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে ডেমরার বামইল এলাকার নাবিয়াত কয়েল কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কারখানার ম্যানেজার তারেক হোসেন জানান, বিকেলের দিকে কারখানায় কাজ চলছিল। এমন সময় একটি মোটর বিস্ফোরণ ঘটলে দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধ ফরিদের দুই পাসহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। এ ছাড়া বোরহানের শরীরের সামান্য জায়গা পুড়েছে। তবে কারো অবস্থায় গুরুতর নয় বলে তিনি জানান।