ডেমরায় ট্রাফিক পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,গ্রেফতার-এক
ডেমরা নিউজঃ ডেমরায় রামপুরা ট্রাফিক পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় রামপুরা ট্রাফিকের জোনের টি আই বিপ্লব ভৌমিক নেতৃত্বে চেকপোস্ট চলাকালীন সময়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গাড়ীর চালক মোঃ নুরুল বাশার(46)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নূরুল বাশার ডেমরা নড়াইবাগ এলাকায় মৃত:নুরুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত নুরুল বাশারের বিরূদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে টি আই বিপ্লব ভৌমিক জানায় নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময় মোটরসাইকেল এর নম্বরটি আমাদের কাছে সন্দেহ হলো কাগজপত্র দেখাতে বললে গাড়ীর চালক মোঃ নুরুল বাশার কোন কাগজপত্র দেখাতে পারেনি।পরে আমরা ডিজিটাল পজ মেশিনে গাড়ীর নম্বর চেক দিলে গাড়ীর ইঞ্জিন নম্বর ও চ্যাসিস নম্বরের সাথে বাস্তবের কোন মিল খুঁজে পাওয়া যায় নি। ফলে প্রাথমিক ভাবে মোটরসাইকেলটি চোরাই বলে প্রমাণিত হয়।
তিনি আরো বলেন গাড়ীর চোর একটি বিরাট সংঘবদ্ধ চক্র আশা করি এ চক্রের মূল হোতাদের বের করে আনা সম্ভব হবে।
