leadnewsডেমরা

ডেমরায় দুর্ঘটনায় মেটাল শ্রমিকের মৃত্যু

মাহবুব মনিঃ
নগরীর ডেমরায় কাজ করার সময় পেটে রড ঢুকে রফিকুল ইসলাম মাসুদ (২৬) নামে এক মেটাল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবারা রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদ শেরপুরের সদর থানার শালচুড়া খৈরাঘাট গ্রামের মো. নিয়াজের ছেলে। তিনি ডেমরার বাদশা মিয়া রোড এলাকায় অবস্থিত এস.বি মেটাল নামে একটি কারখানায় রড চেপ্টা করার কাজে নিয়োজিত ছিলেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. শাহজাহান বলেন, গত ৩ অক্টোবর বিকালে মেটাল শ্রমিক মাসুদ ওই কারখানায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পেটে একটি রড ঢুকে যায়। এ ঘটনায় অন্যান্য শ্রমিকেরা মাসুদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার মৃতের পরিবারের লিখিত দাবিতে বিনা ময়না তদন্দে মৃতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।