leadnewsডেমরা

ডেমরায় বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান

ডেমরা নিউজঃ ডেমরা থেকে টঙ্গী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার নদীর দুই তীরের অবৈধ দখলকৃত জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বি আইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামিম বানু শান্তির নেতৃত্বে ও ঢাকা রিভার পোর্টের পোর্ট অফিসার (যুগ্ম পরিচালক) এ. কে. এম অরিফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এ উচ্ছেদ অভিযান শুরু ।

তিন দিনব্যাপী চলমান এ অভিযানে ডেমরা থেকে ডেমরার নলছাটা পর্যন্ত নদী তীরে অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, জাহাজ নির্মাণের ডগইয়ার্ডসহ অসংখ্য স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ডগইয়ার্ড ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ ১১ জনকে নগদ ৬ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা ও বালুসহ বিভিন্ন মালামালের নিলাম ২ লক্ষ ১০ হাজার টাকা আদায় করা হয়। পাশাপশি বিআইডব্লিউটি এর অবৈধ দখলকৃত ৩ একর জায়গা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অধিবাসীদের দাবি, বর্ষার পানিতে নদি টইটুম্বুর বলে ভুলে সীমানা অতিক্রম করে ব্যক্তিগত অনেক জায়গায় স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে বিষয়টি অস্বীকার করে পোর্ট অফিসার আরিফ উদ্দিন বলেন, আমরা সীমানা পিলার অতিক্রম করে উচ্ছেদ করছিনা। ৩৫০৩-২০০৯ মামলার আলোকে হাইকোর্টের নির্দেশে এ উচ্ছেদ অভিযান। ওই নির্দেশে ২০১২ সালে নদীর দুই তীরে সীমানা নির্ধারণ পিলার স্থাপন করে বি আই ডব্লিউ টি এ। এ বছর মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়। এছাড়া অভিযানের আগে একাধিকবার এলাকায় মাইকিং করা হয়। তাছাড়া সীমানা পিলার স্থাপনের পর থেকে অভিযান শুরুর আগ পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ সময় অবৈধ দখলদারদের গুড়িয়ে দেওয়া স্থাপনাগুলোর মালামাল ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামিম বানু শান্তি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।