leadnewsডেমরা

ডেমরায় রিতু সাহা নামের এক অপহৃত কিশোরীকে উদ্ধার

ডেমরা নিউজঃ :ডেমরায় রিতু সাহা (১৫) নামের এক অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক। বুধবার দুপুর ২টায় ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রিতু সাহা সারুলিয়ার বাহির টেংরাস্থ সফিরউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রতন সাহার কন্যা।

রিতু সাহার বরাত দিয়ে ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক জানায়, বুধবার দুপুরে নেশা জাতীয় দ্রব্য সেবনের মাধ্যমে বাড়ির সামনে থেকে রিতু সাহাকে অপহরন করে রিক্সাযোগে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ে আসে অপহরনকারী চক্র। এ সময় ট্রাফিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করে রিতুকে অবচেতন অবস্থায় ফেলে অপহরনকারী মহিলা চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে অবচেতন অবস্থায় টি.আই বিপ্লব ভৌমিক রিতু সাহাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। ঘন্টাখানেক পরে রিতু সাহার জ্ঞান ফিরে আসলে সে তার বাড়ির ঠিকানা বলতে সক্ষম হয়। পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর রিতু সাহাকে ডেমরা থানার এস.আই শফিকের নিকট হস্তান্তর করলে এস.আই শফিক রিতু সাহাকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেন।