ডেমরায় ২ হাজার পুড়িয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেমরা নিউজ: ডেমরায় ২ হাজার পুড়িয়া গাঁজাসহ দুই ভ্রাম্যমান মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোনাপাড়া ফাঁড়ির পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশেরপুল আয়েশা কমিউনিটি সেন্টার সংলগ্ন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হল- বরিশালের কাজির হাট থানার আন্দার মানিক গ্রামের মৃত দুলাল বেপারির ছেলে মো. জসিম বেপারি (৩৫) ও বি-বাড়ীয়ার কসবা থানার কুইয়া পানিয়া গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে মো. ওয়াসিম (২২)। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Speaking I thought it was less formal, but hard, and a huge of number of paper writing service with https://samedaypaper.org questions
