leadnewsডেমরা

ডেমরায় ৭ বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ১

ডেমরা নিউজ:ডেমরায় ৭ বছরের এক শিশু পাশবিক নির্যাতনসহ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সবুরকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। বুধবার ডেমরার সারুলিয়া ওয়াসা রোডের চান মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। সবুর ওই বাড়ীর ভাড়াটিয়া ও গাইবান্দার সাঘাটা থানার কমলপুর গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।

ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু কাউসার জানায়, নির্যাতনের শিকার ওই মেয়ে শিশুটি ধর্ষকের প্রতিবেশী এক ভাড়াটিয়ার মেয়ে। প্রায় প্রতিদিনই সে ধর্ষকের বাচ্চাদের সঙ্গে খেলা করতে তার ঘরে আসে। বুধবার ওই লম্পট মেয়েটিকে খেলার জন্য ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষন পরে মেয়েটির মা ডাকাডাকি করলে সে ধর্ষকের ঘর থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে। এ সময় মেয়েটি তার মা ও খালার সঙ্গে সব ঘটনা খুলে বলে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক সবুরকে গ্রেফতার করে। পরে এ বিষয়ে পুলিশি তদন্ত শেষে বুধবার রাতে ধর্ষিতার বাবা ডেমরা থানায় সবুরের বিরুদ্ধে মামলা করেন।