leadnewsসারা দেশ

দাউদকান্দিতে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৪

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। সোমবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আবদুল সামাদের ছেলে শাহাবুদ্দিন (৩৫), ও তার ভাই আবু হানিফ (৬), চট্টগ্রামের সাতকানিয়া এলাকার নাসিরুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৯) ও লোগহাগড়ার থানার পদুয়া গ্রামের নুরুল আকতারের ছেলে নুরুল হাসান রিফাত (২৮)।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল কালাম আজাদ জানান, যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোরে উপজেলার রায়পুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কায় খায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। আহতদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।