leadnewsরাজনীতি

নিজ নির্বাচনী এলাকায় গনসং‌যোগ করলেন-অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ।

বিশেষ প্রতিনিধিঃ নিজ নির্বাচনী এলাকা আশুগঞ্জের তালশহ‌র বাজারে ব্যাপক ঈ‌দের শু‌ভেচ্ছা বিনিময় করেন ব্রাহ্মণবা‌ড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আস‌নে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের ম‌নোনয়ন প্রত্যাশী সা‌বেক ছাত্র‌নেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু । আজ ঈ‌দের দিন বিকা‌লে আশুগঞ্জ উপ‌জেলার তালশহর বাজারে ব্যাপক গনসং‌যোগ ক‌রেন । এ সময় তি‌নি তালশহর বাজা‌রের প্র‌ত্যেক‌টি দোকা‌নে ও ব্যবসা প্র‌তিষ্ঠা‌নে গি‌য়ে সর্বস্ত‌রের জনগ‌নের সা‌থে ঈ‌দের শু‌ভেচ্ছা বিনিময় ক‌রেন । এ সময় সর্বস্ত‌রের মানুষ অধ্যক্ষ শাহজাহান সাজুর প্র‌তি তা‌দের সমর্থন জ্ঞাপন ক‌রেন । গনসং‌যোগকা‌লে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সা‌থে উপ‌স্থিত ছি‌লেন অধ্যাপক সে‌লিম সা‌রোয়ার, আল আ‌মিন মাষ্টার, আশুগঞ্জ সদর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি বাহাউ‌দ্দিন বাহার, সাধারণ সম্পাদক সে‌লিম মিয়া, আশুগঞ্জ সদর ইউ‌পি যুব লী‌গের সভাপ‌তি হাজী হারুন মেম্বার, আশুগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকাস্থ আশুগঞ্জ ব্যবসায়ী স‌মি‌তির সাধারণ সম্পাদক মোঃ দিদার আলম, আওয়ামী লীগ নেতা কুদ্দুস মিয়া, আবু সাইদ ডিলার, কাউসার মেম্বার, মাহফুজ মিয়া, ছাত্রলীগ নেতা জুলকার নাইম, আল বাকী, হা‌বিবুর রহমান, ফা‌হিম, মারুফ, সি‌লেট মহানগর ছাত্রলীগ নেতা মোঃ আলমগীর, আঃ ম‌তিন মাষ্টার প্রমুখ ।