প্রেমিক পাচ্ছেন না শ্রীলেখা
শীতের মেঘলা সকাল। কুয়াশার চাদরে মোড়া চারদিক। ঘুম জড়ানো চোখে, নো মেক আপ লুকে আনমোড়া ভাঙছেন ওপার বাংলার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আলস্য জড়ানো এমন একটা দিনে মনের মধ্যে নতুন করে প্রেম জেগেছে তার। কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছেন না।
সম্প্রতি ফেসবুকে নিজের ঘুম ভাঙার ছবি পোস্ট করে এমন আক্ষেপের কথাই জানালেন শ্রীলেখা। লিখলেন, ‘ভীষণ’ প্রেম পাচ্ছে আজ। কিন্তু শুধু প্রেম পেলেই তো হল না।, চাই একজন মনের মানুষ। কিন্তু তাকেই নাকি খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী। এর জন্য নিজের কপালকে দুষছেন তিনি। বললেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না। সবই কপাল।’
নিজের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে বরাবরই ভালোবাসেন শ্রীলেখা। ভক্তদের সঙ্গে শেয়ার করেন প্রায় প্রতিটি মুহূর্ত। কয়েক দিন আগেও মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ গানে নেচে বাজিমাৎ করেছেন তিনি। ফেসবুকে তার পোস্টও করেন। এভাবেই পরিবার এবং অভিনয় নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে শ্রীলেখার।
এরই মধ্যে আবার গুঞ্জন শোনা যাচ্ছিল, ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে তিনি রাজনীতিতে নামছেন। দলটির ব্যানারে নাকি তিনি প্রার্থীও হবেন। কিন্তু সেসব গুজনকে এক ফুৎকারে উড়িয়ে শ্রীলেখা জানান, আপাতত রাজনীতিতে নামার কোনো ইচ্ছাই তার নেই। আরও কয়েকটা বছর তিনি অভিনয় নিয়েই থাকতে চান।
