leadnewsসারা দেশ

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পনিতে ডুবে মরিয়াম(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম মোঃ শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত বাড়ীর আঙ্গিনায় খেলতেছিল মরিয়াম। কিছুক্ষন পর আঙ্গিনায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায় ঘরের সামনে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নওমালা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সিরাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।