বিএমজিটিএ এর বাগের হাট জেলা সভাপতি মো. দেলোয়ার হোসেন মল্লিকের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেমরা নিউজ : বাংলাদেশ মাদরাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের বাগেরহাট জেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন মল্লিকের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় অলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাগেরহাট আল ইসলাহ একাডেমীর হল রুমে এ অলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের বাগের হাট জেলা সাধারন সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালণায় ও বাগেরহাট কামিল মাদরাসার গনিত প্রভাষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়ন যুগ্ম মহাসচিব শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মাহমুদ কবির,যুগ্ম মহাসচিব খান মো আনোয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ মো জুলফিকার হোসেন, বয়রা সরকারী মহিলা কলেজের প্রভাষক মো. সাইফুদ্দিন,বাগেরহাট পৌরসভার কমিশনার নাসির হোসেন,আল ইসলাহ একডেমীর প্রধান শিক্ষক আ: রাজ্জাক। এছাড়া আরো উপস্থিত ছিলেন জিহাদুল কবির,শহিদুল ইসলাম,হুমায়ুন কবির,আবুল কাশেম,আনোয়ার হোসেন, মরহুম দোলোয়ার হোসেনের মেয়ে তানিয়া সুলতানা মনির, শিক্ষাবার্তা খুলনা ব্যূরো চিফ মো মোজাহিদুর রহমান ও বাগের হাট জেলা প্রতিনিধি শেখ রাকিব হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তরা দোলোয়ার হোসেনের স্মৃতি চারন করে বলেন তিনি একজন ন্যায়পরায়ন ও ধর্মভীরু মাটির মানুষ ছিলেন। এছাড়া তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন, তার মৃত্যুতে আমরা একজন গুনি মানুষ হারিয়েছে, তার শুন্যতা পুরুন হবার নয়।আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
