leadnewsসারা দেশ

বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সম্মেলন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

ফিরোজ আলম:
………………………………….
আজ ২৩.০৮.২০১৯ রোজ শুক্রবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষীপুর জেলা শাখার ঈদ উল আযহা পুনর্মিলনী ও নভেম্বরে জেলা সম্মেলন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সাধারন সম্পাদক জনাব ফিরোজ আলম ,প্রভাষক ও বিভাগীয় প্রধান, আয়েশা (রা:) মহিলা কামিল (অনার্স) মাদ্রাসা এর উপস্থাপনায় ও জেলা সভাপতি জনাব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিনি: সহ সভাপতি জনাব মনির হোসাইন,সহ সভাপতি জনাব জহিরুল ইসলাম,জেলা অর্থ সম্পাদক জনাব শাহাদাত উল্লাহ,জেলা প্রচার সম্পাদক জনাব শাহাদাত হোসেন,সহ সাধারন সম্পাদক জনাব কাজী হাবীবুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক জনাব খিজির হায়াত,সহ দপ্তর সম্পাদক জনাব সালাউদ্দিন,সদস্য জনাব সাইফ উদ্দিন,জনাব নুর হোসেন পারভেজ,জনাব মহসিন,সদর উপজেলা পশ্চিমের সভাপতি শাহেদ আকরাম হোসেন পিন্টু ও সেক্রেটারি জনাব জামাল উদ্দিন,সদর পূর্বের সেক্রেটারি জনাব সাজ্জাদ হোসেন,সিনি: সহ সভাপতি জনাব ফিরোজ কবির,কমল নগর উপজেলার সভাপতি জনাব আবুল কাশেম ও সেক্রেটারি জনাব লোকমান হোসেন,রায়পুরের সভাপতি জনাব আনোয়ার হোসেন ও সেক্রেটারি জনাব শাহাদাত হোসেন,সহ আমন্ত্রিত প্রমুখ।

সভায় নভেম্বরে জেলা সম্মেলন করার লক্ষ্যে জেলা সাধারন সম্পদক জনাব ফিরোজ আলমকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।জেলা কমিটির সদস্যদের কে আগামী ০৫.০৯.২০১৯ তারিখের মধ্যে তাদের নির্ধারিত চাঁদা প্রদানের বিষয়টি চূড়ান্ত হয়।