leadnewsতথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট লিনাক্স অপারেটিং সিস্টেম চালু

জমির আলিঃকম্পিউটারের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজের নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট লিনাক্স অপারেটিং সিস্টেম চালু করলো। সম্প্রতি ওপেন সোর্স প্ল্যাটফর্মের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে মাইক্রোসফট। এবার ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স চালু করে নিজেদের সেই পথে এক ধাপ এগিয়ে গেলি এই মার্কিন টেক কোম্পানি।

আজুর স্ফিয়ার নামের এই অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে আইওটি ডিভাইসগুলির সুরক্ষিত রাখতে। তিনটি কম্পোনেন্ট আছে এই অপারেটিং সিস্টেমে। প্রথমটি সার্টিফায়েড মাইক্রোকন্ট্রোলার, দ্বিতীয়টি ক্লাউড বেসড সিকিউরিটি সার্ভিসার তৃতীয়টি আজুর স্ফিয়ার অপারেটিং সিস্টেম যা তৈরি হয়েছে লিনাক্স কার্নেল দিয়ে।

আইওটি ডিভাইসেই জন্য নিজেদের অপারেটিং সিস্টেম থাকা সত্ত্বেও লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করার সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। একটি নেটওয়ার্কে অনেকগুলি ডিভাইস কানেক্টেড থাকলে তা হ্যাক করতে সুবিধা হয় হ্যাকারদের। তাই এই ধরনের ডিভাইসে সিকিউরিটি একটি বড় ইস্যু।

নতুন এই লিনাক্স কার্নেল সুরক্ষিত করবে যেন এই ধরনের হ্যাকিং না হয়। এছাড়াও সাইজে খুব ছোট তাই আইওটি তৈরি করার কোম্পানিগুলির অপারেটিং সিস্টেম আপডেটে সুবিধা পাবেন।

এই বছরের শেষেই বাজারে চলে আসবে নতুন এই অপারেটিং সিস্টেমের ডিভাইস। চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিডিয়াটেক ইতিমধ্যেই জানিয়েছে তারা আজুর স্ফিয়ার সার্টিফায়েড হার্ডোয়ার বানানোর কাজ শুরু করে দিয়েছে। প্রধাণত ইলেক্ট্রিকাল অ্যাপলায়েন্স, গাড়ি, ও ইলেক্ট্রিকাল নেটওয়ার্কে দেখা যাবে এই অপারেটিং সিস্টেম।