মানুষ গড়ার কারিগর তরিকুল ইসলাম(অপু)আর নেই
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: মানুষ গড়ার কারিগর তরিকুল ইসলাম অপু(৩৮) আর নেই। পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। আজ শুক্রবার সকাল ৬ টায় লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ভারতের দিল্লী ম্যাকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি অইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালীন সময়ে তিনি স্ত্রী, এক ছেলে,এক ভাই, তিন বোন ও বাবা,মা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেশবপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সালে উদ্দিন পিকু,কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লাভলু, কেশবপুর এফএইচ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ইউনুছ, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি নার্গিস আখতার জাহান, বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির সদস্য প্রথম আলো পত্রিকার বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ তোফাজ্জেল হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। অপুর মরদেহ ভারতের দিল্লী থেকে দেশে এনে নিজ গ্রাম উপজেলার কেশবপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারিবারিক সূত্রে জানা গেছে।
তোফাজ্জেল হোসেন
