শবে বরাতে নিষিদ্ধ পটকা-আতশবাজি
ডেমরা নিউজ ডেস্ক:পবিত্র শবে বরাতের রাতে রাজধানীতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দিনগত রাতে এ মহিমাময় রজনী পালন করা হবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ আদেশ দিয়েছেন বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও হয়, মঙ্গলবার পবিত্র শবে বরাত উপলক্ষে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিস্ফোরকজাতীয় দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ।
শবে বরাতের রাতে রাজধানীতে অনেকে পটকা ও আতশবাজি ফুটিয়ে থাকে। যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে শুধু বিজ্ঞপ্তি নয়, জনসাধারণের মধ্যে এ ব্যাপারে সচেতনতা তৈরিতে রাজধানীর শাহবাগ ও এর আশপাশের এলাকায় মাইকিং করেছে পুলিশ
