শহীদ আবরার ফাহাদের স্মরনে বাউফলে মৌনমিছিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের আশ্বাস’ এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ হত্যার ৫ম বার্ষিকী স্মরনে মৌনমিছিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্দোগে আজ সোমবার বেলা ১১ টায় বাউফল সরকারি কলেজে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, বাউফল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফাহাদ ও যুগ্ম আহŸায়ক মারজান বিন জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম মিরাজ প্রমুখ। বাউফল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ মুন্নার সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভায় কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
০৭/১০/২৪
তোফাজ্জেল হোসেন
বাউফল প্রতিনিধি।
০১৭২৫৭৫৩৭৭৭

