Uncategorized

সাভারে ডিজিটাল শ্রেনীকক্ষের উপকরন ও বিজ্ঞানাগার যন্ত্রপাতি বিতরন

মো. দেলোয়ার হোসেন,সাভার প্রতিনিধি: সাভারে ডিজিটাল শ্রেনীকক্ষের উপকরন ও  বিজ্ঞানাগার যন্ত্রপাতি বিতরন-২০১৭ করা হয়েছে।
সোমবার সকালে সাভার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, সাভার, ঢাকা কর্তৃক আয়োজিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের বিশেষ বরাদ্দ দ্বারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল শ্রেনীকক্ষের উপকরন ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগার যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠান হয়। শামিম আহমেদের (পি,এ, সংসদ সদস্য) সঞ্চালনায়,জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা নির্বাহী অফিসার, সাভার, ঢাকা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ সাভার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ  এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম¥দ ফখরুল আলম সমর। অনুষ্ঠানে ৬২ টি বিদ্যালয়ে ডিজিটাল শ্রেণীকক্ষের উপকরন হিসাবে ল্যাপটপ, প্রজেক্টর, মডেম, ডিজিটাল স্ক্রিন,এবং বিজ্ঞানাগার যন্ত্রপাতি বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ডিজিটাল শ্রেণীকক্ষের উপকরন এর সঠিক ব্যবহারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নাহার,প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা আক্তার লিজা,  উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকরামুল হক ,সাংবাদিক বরুন ভৌমিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

So, why do we use the term anti-semitic to specifically describe antipathy to jewish people, religion, https://www.writemyessay4me.org and culture