সিরীয় সংকট: ত্রিপক্ষীয় সম্মেলনে বসছে রাশিয়া-ইরান-তুরস্ক
সিরীয় সংকট নিরসনে ত্রিপক্ষীয় সম্মেলনে বসতে যাচ্ছে রাশিয়া, ইরান ও তুরস্ক। সিরিয়া ইস্যুতে দেশ তিনটির প্রেসিডেন্টদের মধ্যে ছয় মাস আগে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ছিল। আসন্ন সম্মেলনটি একই ইস্যুতে দ্বিতীয়বারের শীর্ষ সম্মেলন।
জানা গেছে, তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহিনী এই বৈঠকে অংশ নেবেন। তুরস্কের আঙ্কারায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
গত বছরের নভেম্বরে কৃষ্ণ সাগর উপকূলীয় শহর সচিতে সিরিয়ার বিষয়ে প্রথম ত্রিপক্ষীয় সম্মেলনটি হয়েছিল।
প্রসঙ্গত, ওই তিন নেতা মূলত কাজাক রাজধানী আস্তানায় শান্তি আলোচনার অংশ হিসেবে এই সম্মেলন করছেন। আস্তানার পাশাপাশি জেনেভাতেও জাতিসংঘের সমর্থনে সিরিয়া বিষয়ে আরেকটি সংলাপ হয়। তবে দেশ তিনটি ওই সংলাপের বিরোধীতা করেছিল।
সূত্র: এএফপি
