অর্থনীতি

স্টাইলক্রাফট পরিচালকের শেয়ার হস্তান্তর

শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের পরিচালক শরীফ আলমাস রহমান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিতে শরীফ আলমাস রহমানের কাছে থাকা ১১ লাখ ৩ হাজার ৭৪২ টি শেয়ারের মধ্য থেকে উপহার হিসাবে ১ লাখ ৫০ হাজার শেয়ারের মালিকানা হস্তান্তর করেছেন স্ত্রী নুসরাত রহমান লোপাকে।

এর আগে ২ মার্চ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন কোম্পানিটির এই পরিচালক।