অবসর-কল্যান তহবিলে বর্ধিত ৪% কর্তনের গেজেট বাতিলের দাবীতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখা কর্তক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
মাদ্রাসাসহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও অবসর-কল্যান তহবিলে বর্ধিত ৪% কর্তনের গেজেট বাতিলের দাবীতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কর্তক ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মানিকগঞ্জ জেলা শাখা কর্তক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি জনাব আমিরুল ইসলাম অলক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন-সরকারী কর্মকর্তা কর্মচারীরা এক টাকা চাদা না দিয়েও পূর্ন অবসর সুবিধা ভোগ করেন, পক্ষান্তরে এম,পি,ও ভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর ও কল্যান তহবিলে ৬% কেটে নেয়া হয় । নতুন করে ৪% বাড়িয়ে তা ১০% করার গেজেট প্রকাশ করা হয়, ফলে সবার বেতন বাড়লেও এমপিও ভূক্ত শিক্ষকদের বেতন কমবে, যা কোন ভাবেই পাচ লক্ষ শিক্ষক মেনে নেবেনা। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন বর্ধিত ৪% এর গেজেট অবিলম্বে বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ২০১২ সালের জনবল কাঠামো বহাল রাখা,বদলিকরন, ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ উৎসব ভাতা, সন্মান জনক বাড়ি ভাড়া প্রদান সহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনে প্রধনমন্ত্রী হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, মহিলা সম্পাদিকা রিতা আক্তার , ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন, কেরানীঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।
