আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা রোববার
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
শনিবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রেস বিজ্ঞপ্তিতে আগামীকালের সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Quebec http://paperovernight.com act after the french and indian war, the english had claim the quebec region, a french speaking colony
